তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর ১৫৩তম অ্যাসেম্বলি ও আইপিইউর অন্যান্য সভায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় প্রতিনিধিদল তানজানিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার আরুশার উদ্দেশ্যে যাত্রা করেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য–৩২৭ (মহিলা আসন–২৭) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
তিনি জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সফরকালে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী আইপিইউর বিভিন্ন অধিবেশন, সভা ও আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি সংসদীয় কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকবে।
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) বিশ্বের জাতীয় সংসদগুলোর আন্তর্জাতিক সংগঠন হিসেবে সংসদীয় সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিতব্য ১৫৩তম অ্যাসেম্বলিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিসরে দেশের সংসদীয় কূটনীতিকে আরও জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পড়ুন : দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ শুরু
সা/


