খেলাধুলার সার্বিক প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার সকালে দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে এরই মধ্যে ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান অ্যাথলেট বর্তমানে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।এছাড়া সারা দেশে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে কাজ করছে মন্ত্রণালয়।তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
পড়ুন : মক্কা ও মদিনার মসজিদে নববীতে হুতিদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
সা/


