ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর পবিত্র খোজরোজ (২৯ আশ্বিন) উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

মাওলানা বাকের আনছারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দরবারের আওলাদ সৈয়দ সামসুল কবির মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নাঈমুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী এবং সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী।

সভায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ও নাজিরহাট হাইওয়ে থানার এসআই আজিজুর রহমান খোজরোজ শরীফ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

এছাড়া ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না, রাজনীতিবিদ শাহারিয়ার চৌধুরী, জনপ্রতিনিধি তৌহিদুল আলম, সফিকুর রহমান ও সমাজপতি মো. মহিউদ্দিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, খোজরোজ শরীফে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম হয়। তাই আগতদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যানজট নিরসন ও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দরবার কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খোজরোজ শরীফ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পড়ুন:ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন