ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনের একটি দল ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাহিদ (২০), শাকিল (২২) ও আল আমিন (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এদিকে একই রাতে সাভার মডেল থানাধীন সিএন্ডবি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ বোতল ফেয়ারডিলসহ রতন (৩০), জুয়েল ইসলাম ওরফে নিলয় (৩০) এবং আবুল কালাম গাজী ওরফে নয়ন (৩৪) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। উদ্ধার করা ফেয়ারডিলের আনুমানিক মূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তার জুয়েল ইসলাম ওরফে নিলয়ের বিরুদ্ধে দুটি মাদক মামলা ও একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন:মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন