মাদক ছেড়ে ভালো পথে ফেরার এক অভিনব দৃষ্টান্ত সৈয়দপুরে

​স্বেচ্ছায় নিজেকে শুধরে নেওয়ার এক অনন্য নজির সৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। দীর্ঘদিন ধরে মাদক সেবনে নিঃস্ব ও জীবনের সবকিছু হারিয়ে অবশেষে মাদকের ভয়াবহতা অনুধাবন করতে পেরেছেন স্থানীয় যুবক শুকুর আলী, পিতা: নবাব আলী, নিচু কলোনি রাইস মিল পাড়া। জীবনের ভুল পথ থেকে ফিরে আসতে তিনি নিজেই সৈয়দপুর থানায় এসে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে আইনানুগ সাজা প্রদান করা হয়।

​এ বিষয়ে কথা হয় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা’র সঙ্গে। তিনি জানান, কেউ যদি ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে আলোর পথে বা ভালোর পথে ফিরতে চায়, তবে পুলিশ প্রশাসন থেকে তাদেরকে সব ধরনের সহায়তা ও সহযোগিতা করা হবে।

​এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের দাবি শুকুর আলীর মতো অন্য মাদকসেবী ও ব্যবসায়ীরাও যদি নিজেদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় ভালো পথে ফিরে আসেন, তবেই দেশ ও দশের জন্য বড় কল্যাণ বয়ে আসবে। আসুন, মাদককে ‘না’ বলি এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে সবাই এক হয়ে কাজ করি।

বিজ্ঞাপন

পড়ুন : বরগুনায় ধর্ষণের অভিযোগে ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন