নতুন পথে প্রীতম ও শেহতাজ, শেষ হচ্ছে দাম্পত্য সম্পর্ক

দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্তের কথা রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

রাত ১০টা ৪১ মিনিটে দেওয়া পোস্টে প্রীতম তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানান। তিনি লিখেছেন, ‘আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।’

এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি জানিয়ে প্রীতম আরও লিখেছেন, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়া নয় উল্লেখ করে, অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমানে আমরা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং জীবনের এই নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চাই।’

জীবনের পরিবর্তিত এই সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন দুজন। প্রীতমের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করি, বিষয়টি আমাদের দুজনের প্রতি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হবে। সবসময় পাশে থাকা এবং আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

এর প্রায় এক মিনিট পর, রাত ১০টা ৪২ মিনিটে ফেসবুকে পোস্ট দেন শেহতাজও। সেখানে প্রায় একই বক্তব্য তুলে ধরে তিনি জানান, প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি সম্মান ও শুভকামনা থাকার কথাও জানান তিনি।

শেহতাজের ভাষ্য অনুযায়ী, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে পারস্পরিক বোঝাপড়ার কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সমর্থন ও সম্মতিও ছিল বলে জানান তিনি।

বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময়ে নিজেদের ব্যক্তিগত বিষয় ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের আহ্বান, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

পড়ুন : আভিজাত্য প্রকাশ পায় পোশাকে নয়, ব্যক্তিত্বে: মোশাররফ করিম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন