বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটা, বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষার্থী খাদিজা সিদ্দিকা ও নুসরাত জাহান মোহনা।
এতে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাংবাদিক আব্দুর রব, অভিভাবক সদস্য অলিউর রহমান মালন, সিনিয়র শিক্ষক বদরুল হক ও শিক্ষক শুভ্র কান্তি সেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পরে বিদ্যালয়ের শিক্ষকদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন শিক্ষকরা। তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের শিক্ষা ও মূল্যবোধ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।
পড়ুন : ডিসেম্বরে মেয়াদ শেষ, অনির্বাচিতদের হাতে যাচ্ছে ইউপি; বাড়ছে প্রশ্ন
সা/


