শেয়ারবাজার চাঙ্গা করতে সরাসরি তালিকাভুক্তির অনুমতি

দেশের শেয়ারবাজার চাঙ্গা করতে সরাসরি তালিকাভুক্তির অনুমতি দিয়েছে সরকার। এজন্য সরকারি, বেসরকারি এবং বহুজাতিক কোম্পানিগুলোর জন্য স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (Direct Listing) ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ ০৫ অক্টোবর ২০২৬ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। উপ-সচিব মো: মামুনুর রশীদ স্বাক্ষরিত এই আদেশটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১০ সালের ০১ ফেব্রুয়ারি এক স্মারকের মাধ্যমে ডিরেক্ট লিস্টিংয়ের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, তা পুঞ্জিবাজারের স্বার্থে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

বাজার বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভালো মানের সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলো সহজেই শেয়ার বাজারে আসতে পারবে। এতে পুঁজিবাজারে ভালো শেয়ারের জোগান বাড়বে এবং বাজার আরও গতিশীল ও টেকসই হবে বলে মনে করেন তারা।

দেখুন: পুঁজিবাজারে আস্থা সংকট কেন? | SONGBAT BISLESON | Nagorik TV

আরও দেখুন: সিন্ডিকেটের পকেটে শেয়ারবাজার: ব্যাকআপ ফান্ড ছাড়া মুখের বুলি কতদিন? | Nagorik TV

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন