নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে ইউনিয়নের রানীনগর বিলকন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুই দিন আগে আব্দুর রহমান তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে রানীনগর বিলকন্দি এলাকায় আসে। সোমবার সকালে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় সে। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি একরামুল হক জানান বিষয়টি আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যালয়ের কক্ষে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন