সুনামগঞ্জে হাসাউরার আনারসকে জিআই পণ্য করতে কৃষকদের সঙ্গে মতবিনিময়

সুনামগঞ্জ সদর উপজেলার হাসাউরা গ্রামের ঐতিহ্যবাহী আনারস চাষ সম্প্রসারণ ও এ আনারসকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য কুমার পাল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, জাহাঙ্গীর আলম, আকরাম উদ্দিন, কর্ণ বাবু দাস এবং হাসাউরা গ্রামের কৃষক জাহাঙ্গীর, চাঁন মিয়া, শামসুদ্দিন ও তৃষ্ণা আক্তার রোশনা।

সভায় বক্তারা বলেন, হাসাউরা গ্রামের আনারসের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে এ অঞ্চলের আনারস চাষকে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণ করা হবে।পাহাড়ের উঁচু ও উপযোগী জমিতে আনারসের চাষ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। হাসাউরার আনারস দেশের অন্যান্য এলাকার আনারসের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণের বিষয়েও সভায় আলোচনা করা হয়। হাসাউরার আনারসের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃষিপণ্যটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ঐতিহ্যকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানানো হয়।

এ সময় হাসাউরা গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সোহেল মাহমুদ রঞ্জুর মাতৃবিয়োগে বাসায় গিয়ে শোক জানালেন ভিপি অমর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন