সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করতে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় ডিলার ও খুচরা দোকানে গ্যাসের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হতে দেখা যাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।

পরে এসএস রোড ও বড় বাজার এলাকায় ফলের দোকানেও তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং পণ্যের মোড়কে লেবেল না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে ২ হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সোহেল মাহমুদ রঞ্জুর মাতৃবিয়োগে বাসায় গিয়ে শোক জানালেন ভিপি অমর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন