চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হায়দার আলী তালুকদার বাড়ি এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—হায়দার আলী তালুকদার বাড়ির সরোয়ারের মেয়ে সাদিয়া এবং বেলাল উদ্দীনের মেয়ে মারিয়া। তাদের বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। তারা আপন চাচাতো বোন এবং স্থানীয় হাজী মোশাররফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ জানান, বিকেল সাড়ে ৩টারদিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাদিয়া ও মারিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাউজানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যুতে তালুকদার বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
পড়ুন : সীতাকুণ্ডে মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা


