বান্দরবানের থানচির তিন্দুতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের চকরিয়ার দুই পর্যটক।
সোমবার বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পর্যটকবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন চকরিয়ার জিয়াবুল হক ও জসিম উদ্দিন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, কয়েকজন পর্যটক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থানচির তিন্দুর উদ্দেশে যাত্রা করেছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
আনন্দভ্রমণের যে যাত্রা ছিল স্বজনদের সঙ্গে সুখের স্মৃতি তৈরির, মুহূর্তেই তা পরিণত হয়েছে শোকের ঘটনায়। দুই পর্যটকের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বিজ্ঞাপন
পড়ুন : ফটিকছড়িতে পুকুরে পড়ে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন


