নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) নিয়মিত মিশনে যাওয়ার সময় ওন্দো প্রদেশের ইগবোকোডা এলাকায় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। বেনিন থেকে দেশটির অর্থনৈতিক কেন্দ্র লাগোসের দিকে যাচ্ছিল বিমানটি।

নাইজেরিয়ার বিমানবিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওর মাধ্যমে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিমানটির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটির সন্ধানে অনুসন্ধান শুরু করে বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। পরে ইগবোকোডার একটি নৌঘাঁটির কাছাকাছি জলাভূমি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। দুর্গম ওই এলাকায় উদ্ধার অভিযান চালাতে নৌযান ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের নৌকায় করে দুর্ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়।

নাইজেরীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের। বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নিচের দিকে নামার সময় কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে দুর্ঘটনাস্থল থেকে মানুষের দেহাবশেষ, পোশাক ও জুতা পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর শোক জানিয়েছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।

তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

পড়ুন: একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন