পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

পাবনায় আমিনপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পেছনে হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ই অক্টোবর) সকালে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদের ক্ষেত থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুর দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার(০৫ অক্টোবার)তার ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত।

এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন তারা। অভিযোগ পাওয়ার পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তার নম্বর থেকে আবারও ফোন এলেও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

টাকার অভাবে মেলেনি ট্রলি, কোলে অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু এরপর মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কীভাবে সুপ্রভাতের মৃত্যু হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

পড়ুন : বিশ্বকে দেখাতে চাই, সব সম্প্রদায় নিরাপদ: ডিসি জাহিদ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন