মেহেরপুর জেলা রোভারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস, মেহেরপুর জেলা রোভারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভায় জেলা রোভারের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রোভারদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক আশিকুর রহমান, জেলা রোভারের কমিশনার ও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সাবেক সম্পাদক ফররুক আহমেদ, সহকারী কমিশনার আবু তালেব, অ্যাডভোকেট আল মামুন অনল, ওয়াজেদুল হক জেদুসহ জেলা রোভারের সদস্যরা।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন,রোভার স্কাউটরা সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশে রোভারিং কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন