বরগুনায় ফসল রক্ষায় ওয়াপদা সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে থাকা প্রায় দুই কিলোমিটার ওয়াপদা সড়ক মেরামত ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ সরিষামুড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেন।

স্থানীয়রা জানান, দ্রুত সড়কটি সংস্কার করা হলে কৃষকদের উৎপাদিত ফসল সহজে বাজারে নেওয়া সম্ভব হবে এবং এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সরিষামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. ফোরকান সিকদার, বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য তানবির হোসাইন (সাগর জমাদ্দার)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মিলন বাজার থেকে মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি হয়ে শশিবাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় কাদা ও পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে কৃষিপণ্য পরিবহন ও ফসল বাজারজাত করতে কৃষকদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।

এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সড়কটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন