চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ( ৫ অক্টোবর) রাত ১টায় উপজেলার শশীভূষণ বাজার সংলগ্ন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্কুল সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতিকালে ৩জনকে গ্রেপ্তার করে শশীভূষণ থানাপুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমায়েত হোসেন খোকন চাকলাদার, মো.মাকসুদ ও আবু তাহের।

শশিভূষণ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার গভীর রাতে স্কুল সড়ক এলাকার খোকন চাকলাদারের বাসায় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে খোকন চাকলাদার, মাকসুদ ও আবু তাহেরকে গ্রেপ্তার করেন। এসময় কৌশলে তাদের সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যায়।

পরে গ্রেপ্তারকৃত আসামির ঘর তল্লাশি করে রামদা,বগি দা,চাইনিজ কুড়াল,ওয়াটকি,তালা ভাঙার কাটারসহ কাচি এবং তলোয়ার,ম্যাগনিফাইং গ্লাস,সূচালো রড,পাথর স্ক্রু-ড্রাইভার,ছুরিসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে মঙ্গলবার ৬ অক্টোবর আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন