চরফ্যাশনে নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের দেয়া হলো সংবর্ধনা

চরফ্যাশন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ করে নিতে এক আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৭ অক্টোবর খানদানী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ, চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ ভোলা জেলার সভাপতি মোঃ আমিনুর রহমান।

​বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মোঃ নাছির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

​অনুষ্ঠানে নব যোগদানকৃত প্রতিটি শিক্ষককে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে উষ্ণ অভিনন্দন জানানো হয়। বক্তারা তাদের বক্তব্যে নবীন শিক্ষকদের সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক হিসেবে গড়ে উঠে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

​সংবর্ধনা শেষে উপস্থিত সকলের মাঝে আপ্যায়ন পরিবেশনের মাধ্যমে আনন্দময় এ আয়োজনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদন্ড, ১০ জনের যাবজ্জীবন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন