রাজশাহীতে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ টেনিস: একক ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে। সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ গেমে চীনের জেনসি ডঙকে হারান। অন্য সেমিফাইনালে জিমো সঙ প্রথম সেটে ৬-০ এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন।

এই সময় কোমরের চোটের কারণে তাঁর প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা থেকে অবসর নেন। ফলে জিমো সঙ জয় পান।

ফাইনালে মুখোমুখি হওয়া দুই খেলোয়াড়ই চীনের হওয়ায় ম্যাচটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ফাইনাল নিয়ে জিমো সঙ বলেন, তাঁরা শতভাগ দিয়ে খেলতে চান এবং ভালো ফল অর্জনের প্রত্যাশা করছেন। কে চ্যাম্পিয়ন হবেন—এমন প্রশ্নে হাসতে হাসতে তিনি বলেন, ‘নিজের দিকে ইশারা করে অবশ্যই।’ সিয়ান জিয়াঙও নিজেকে চ্যাম্পিয়ন দেখতে চান।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, বৃষ্টির কারণে সূচিতে কিছুটা পিছিয়ে পড়লেও নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শেষ করার চেষ্টা চলছে। টুর্নামেন্টের সার্বিক পরিবেশ নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তা জয় মুখার্জী বলেন, বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তারা রাজশাহীর পরিবেশ উপভোগ করছেন।

রাজশাহীর সবুজ পরিবেশের পাশাপাশি দর্শকদের উৎসাহও খেলোয়াড়দের ভালো লাগছে। চীনের খেলোয়াড়দের সাফল্য নিয়েও কথা বলেন জয় মুখার্জী। তাঁর মতে, এশিয়ার টেনিসে চীন এখন শক্ত অবস্থানে আছে।

বিশ্ব টেনিসেও দেশটির অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। জুনিয়র পর্যায়ে চীনের খেলোয়াড়েরা অন্য এশীয় দেশগুলোর তুলনায় এগিয়ে রয়েছেন। কয়েক বছরের মধ্যে চীনের কোনো খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যামও জিততে পারেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে ছেলেদের এককের সেমিফাইনাল হবে আগামীকাল শুক্রবার।

আজ কোয়ার্টার ফাইনালে হংকংয়ের শিব মহনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। আরেক কোয়ার্টার ফাইনালে চীনের লিমো জোকে হারিয়েছেন হংকংয়ের চুন কিউ লক।

ভারতের জাগ্রুতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন চীনের ফ্যাং টিয়ানি। অন্য সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ তাইওয়ানের জিচে চেন।
আগামীকালের ছেলেদের সেমিফাইনালে লিকুল পার্টচারাপুল খেলবেন হংকংয়ের চুন কিউ লকের বিপক্ষে। অপর সেমিফাইনালে চীনের ফ্যাং টিয়ানি মুখোমুখি হবেন তাইওয়ানের জিচে চেনের।

আয়োজকেরা জানান, বৃষ্টির কারণে টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন হলেও মেয়েদের ফাইনালের পাশাপাশি ছেলেদের সেমিফাইনাল ও ডাবলসের ফাইনালও আগামীকাল আয়োজনের প্রস্তুতি চলছে।

জয় মুখার্জীর বলেন, কালকের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ফাইনালে ওঠা খেলোয়াড়েরা সবাই ভালো র‍্যাংকিংয়ের এবং একাধিক কঠিন ম্যাচ জিতে এসেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন