ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মিথ্যা তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করার চেষ্টা করায় মো. আবুল কালাম (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে এ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। । তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার চেষ্টা করেন। আবেদনগুলোতে একজন ব্যক্তিকে তাঁর পিতা এবং আরও দুই নারীকে তার মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হয়। পরে আবেদনের তথ্য যাচাই করেত গিয়ে বিষয়িট মিথ্যা হিসেবে ধরা পড়ে।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান যাচাই করে দেখতে পান, আবেদনে পিতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। আবার মেয়ে হিসেবে উল্লেখ করা দুই নারীর নামেও তাঁর কোনো কন্যাসন্তান নেই।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়িট যাচাই করেন। যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় আবুল কালাম নিজের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযান পরিচালনাকারী কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বিষয়িটর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সঠিক ও যথাযথ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করেত এ ধরেনর অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
পড়ুন : যশোরে কমিউনিটি পুলিশ কাবাডি : চ্যাম্পিয়ন অভয়নগর ও কোতয়ালী নারী দল


