মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকাসহ একজনক গ্রেফতার

মাগুরা পৌর এলাকার কলেজ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা ও চার বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ এসআরবি-৬। গতকাল রাত পৌনে ১২টার দিকে ‘স্বপ্ন বিলাস’ নামের একটি বাড়ির চারতলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

​গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ রাশেদ শেখ। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মোঃ মোস্তফা শেখের ছেলে।

​এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ২৮ হাজার পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, একটি টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, একটি প্রেস বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তল সদৃশ গ্যাস লাইটার জব্দ করা হয়।

​তবে অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন কৌশলে পালিয়ে যান। পালিয়ে যাওয়া দ্বীপ্ত কুমার ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ও গ্রেপ্তার হওয়া রাশেদ শেখ যৌথভাবে বাসাটি ভাড়া নিয়ে মাদকের কারবার চালাতেন।

​এসআরবির ঝিনাইদহ ক্যাম্প এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, পালিয়ে যাওয়া মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন