গাজীপুর সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরি, চলছে তদন্ত

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরি হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তদন্তও চলছে। এ ঘটনায় যারা দায়ী থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অসুবিধা যেগুলো আছে, আর যেসব এনিমেল আমাদের এখানে নাই এগুলো অন্তর্ভুক্ত করায় প্রধান লক্ষ। সব সমস্যা একদিনে সমাধান হবে না, আমাদের প্রথম যেটা কাজ সেটা হলো, যে প্রাণী গুলো এখানে নাই সেগুলো অন্তর্ভুক্ত করা। লেমুর প্রথমে চিন্তা করেন এটা আমাদের দেশে আসলো কিভাবে আমার ত অফিসিয়ালি আনি নাই। লেমুর আনারও একটা সমস্যা আছে আবার এটা ওখানে চলে গেলো কিভাবে ওটাও সমস্যা আছে। সাফারি পার্ক থেকে আবার চুরি হয়ে গেছে। এটা নিয়ে আমরা তদন্ত করতেছি।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন, সাফারি পার্কের প্রকল্প পরিচালক ইকবাল মাহমুদ চৌধুরী, সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : মানবিকতার বন্ধনে ১১৩টি বিয়ে, ২৪ বছর ধরে অসহায় মেয়েদের পাশে রুবেল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন