সাঁথিয়ায় সেই অসহায় মা মুন্নি খাতুনের ভরণপোষণের দায়িত্ব নিলেন বিএনপি নেতা ডা: নোমান

পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের অবহেলিত হতভাগা মা মুন্নি খাতুনের ভরণপোষণের দায়িত্ব নিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌরসদরে মুন্নি খাতুনের বোনের বাড়িতে এসে এই অসহায় মায়ের ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান। সেই সাথে অবহেলিত মাকে আর্থিক সহযোগিতা করেন।

গতকাল (৮ অক্টোবর) ইউএনও অফিসে মা-ছেলের শুনানীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই হৃদয়বিদারক দৃশ্য দেখার পর নিজেকে ধরে রাখতে পারেননি ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সেই মায়ের প্রতি ভরণপোষণ না দেওয়ার অবিচার সহ্য করতে না পেরে হতভাগা মা মুন্নি খাতুনের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। ডাক্তার আহমেদ মোস্তফা নোমানের এমন মানবিক উদ্দ্যেগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

উল্লেখ্য, সাঁথিয়ার ইউএনও সেলিম আহমেদ মা’কে সন্তানের সাথে দেয়ার জন্য বারবার বোঝানোর চেষ্টা করলেও গ্রামপুলিশ সাগরের শেষ জবাব, “মাকে আমার সাথে দিলে আমি সুইসাইড করবো।” তাও আমার মাকে সাথে নিতে পারবো না। স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কতো টাকা দিবো?

এ বিষয়ে শুনানীর পর সাগরকে কয়েকদিনের সময় বেঁধে দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। সাগর পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছে।

পড়ুন : ধ্রুব রাঠিকে আটক করল গুরুগ্রাম পুলিশ, দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন