সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা পেল মশারী উপহার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সুরক্ষায় ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী খোরশেদ আলমের উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ৫০টি মশারি এবং ডেঙ্গু ওয়ার্ডের রোগীদের মাঝে বিতরণ করা হয়।

মশারি বিতরণ অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, “সাম্প্রতিক সময়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা যাতে মশার কামড় থেকে রক্ষা পান এবং হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও না ছড়ায়, সেই লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সাভারের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পাশে ছিলাম এবং সবসময় পাশে থাকব।”

তিনি আরও বলেন, শুধু মশারি বিতরণই নয়, ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।

মশারি বিতরণ অনুষ্ঠানে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী, ৬নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী দেলোয়ার হোসেন মাদবর, সাবেক ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক কল্লোলসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন