কুলাউড়ার সাবেক সংসদ সদস্য ও কূটনীতিক ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী (৯৭) আর নেই। শনিবার (১০ অক্টোবর) অস্ট্রেলিয়ায় তিনি ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজারের কুলাউড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কৃতী সন্তান। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও কূটনীতিক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত এমএনএ (MNA) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৭৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন।
কূটনৈতিক দায়িত্ব পালন শেষে রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন।
তাঁর মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে।
পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?
সা/


