গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ৪০০ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর মন্দির মাঠে এ বস্ত্র বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন শ্রী বাদল বরমন,অনুষ্ঠান সঞ্চলনা করেন চন্দ্রা সরকারি কলেজের ছাত্রদলের সাধারন সম্পাদক রাজীব আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মো. জসিম উদ্দিন বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর শ্রমিকদলের সভাপতি মো. মিনার উদ্দিন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলম সরকার, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল সরকার এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। এ সময় স্থানীয় নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্সের টাকা গণনা


