বন্দরে বিল থেকে মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামের মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রাসেলের বুকের বা পাশে ধারালো অস্ত্রের আঘাত ছিলো বলে জানিয়েছে পুলিশ।

তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ উচ্চবিদ্যালয়ের পেছনে একটি নির্জন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, নিহত রাসেলের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কিছুদিন আগেও তিনি দুই মাস কারাভোগ করে জামিনে মুক্তি পান তিনি।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কুড়িগ্রাম জেলা বিএনপির

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন