‘নাগরিক অধিকার—আমাদের অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলন। নাগরিক অধিকার প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং স্থানীয় সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৩ সদস্য বিশিষ্ট সংগঠনটির নির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত নির্বাহী পরিষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন বিশিষ্ট সংগঠক সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ।
নবগঠিত নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি অধ্যাপক বজলুল করিম শাহীন, সহসাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির এবং আইন ও নাগরিক অধিকারবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খোরশিদুল আলম মজিব, অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, এইচ এম জোবায়ের হোসাইন, মো. দেলোয়ার হোসেন, মুহাম্মদ মেজবাহুদ্দোজা, মো. ফয়জুর রহমান ফরহাদ, মো. মাহবুবুল আলম ও মো. আব্দুল্লাহ আল ফাহাদ।
নবগঠিত সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট ড. রফিকুল ইসলাম আশা প্রকাশ করে এ প্রতিনিধিকে বলেন, সম্মিলিত উদ্যোগ ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ত্রিশালের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
সংগঠনটির পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ জানান প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে নাগরিক অধিকার বাস্তবায়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে নাগরিক মতবিনিময় সভা, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, গণশুনানি, জনসচেতনতামূলক কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালনা করা হবে।
পড়ুন : গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত


