মন্দিরের গ্রিল কেটে চুরি, খোয়া গেছে রাধারানীর মূর্তি ও স্বর্ণালংকার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের পশ্চিম পাশের গ্রিল কেটে ভেতরে ঢুকে পিতলের ছয়টি মূর্তি, রুপার অলংকার, স্বর্ণের গয়না, বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের দুটি দানবাক্সের তালা ভেঙে টাকাও নিয়ে যাওয়া হয়। গত রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার পর থেকে সোমবার (১২ অক্টোবর) ভোররাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পিতলের রাধারানীর একটি মূর্তি, গৌর-নিতাইয়ের দুটি ও গোপালের দুটি মূর্তি, কৃষ্ণমূর্তির একটি রুপার চেইন, গোপালের একটি রুপার চেইন এবং গোপালের মূর্তিতে ব্যবহৃত তিনটি স্বর্ণের অলংকার। এ ছাড়া একটি তামার বাটি, একটি কাঁসি ও চার জোড়া করতালও চুরি হয়েছে।

মন্দিরের পুরোহিত শুকান্ত চক্রবর্তী বিপ্লব জানান, দুর্বৃত্তরা পশ্চিম পাশের গ্রিল কেটে মন্দিরে প্রবেশ করে। পরে মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন মূর্তি ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। মন্দিরের দুটি দানবাক্সও ভাঙা হয়েছে। বাক্স দুটি ছয় থেকে সাত মাস ধরে খোলা হয়নি। সেগুলোতে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, মন্দিরের উপাসনায় ব্যবহৃত মূর্তি ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, চুরির ঘটনা উদ্‌ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে।

পড়ুন:আন্দোলনের ২১তম দিনে তালা ভেঙে উপাচার্যের প্রবেশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন