বাল্যবিয়ে রোধে চরফ্যাশনে র‍্যালি ও সমাবেশ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলাধীন চরফ্যাশনে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিপুল সংখ্যক কন্যাশিশু, নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, কন্যাশিশুরা আজকের দিনে আর পিছিয়ে নেই। উপযুক্ত শিক্ষা ও নিরাপত্তা পেলে তারা বিশ্বজয় করতে সক্ষম। তাই বাল্যবিয়ে রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক দূরদর্শী ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী বক্তব্য প্রদান ও উপস্থিতি নিশ্চিত করেন। বক্তারা কন্যাশিশুদের অধিকার সুরক্ষা ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রেনের এক টিকেট নকল বানিয়ে ১০ জনের কাছে করতেন বিক্রি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন