জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন শীর্ষক অংশীজন কর্মশালা 

জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন: গবেষণা থেকে বাস্তবায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে এক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালাজি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়
​
​আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্যে দেন  বিসিএসআইআর-এর সদস্য (উন্নয়ন) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব  আবুল ফাতাহ মো. বালিগুর রহমান, বিসিএসআইআর-এর সচিব ও উপসচিব মোহাম্মদ সহিদুল হক পাটোয়ারী, আইএমএমএম-এর সিনিয়র ইঞ্জিনিয়ার ড. তৌফিক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি ও দেশীয় কাঁচামাল শিল্প উদ্যোক্তাদের কাছে হস্তান্তরের মাধ্যমে নতুন শিল্প-কারখানা গঠনে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খনিজ সম্পদের সঠিক ও টেকসই ব্যবহার নিশ্চিত করে দেশীয় শিল্পের বিকাশ এবং আধুনিক বাংলাদেশ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।  

পড়ুন : চুয়েটের সংকট ছড়াচ্ছে ঢাকায়, শাহবাগে সমাবেশের ডাক

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন