পচা ডিম কেমিক্যাল দিয়ে দুর্গন্ধ মুক্ত করে বানানো হচ্ছিল বেকারি পণ্য

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম প্রক্রিয়া করে পণ্য তৈরিতে ব্যবহার করায় এক বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়ায় এশিয়া বেকারিতে অভিযানে হাতেনাতে প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

বিজ্ঞাপন

তিনি জানান, ​অভিযানে দেখা যায় এশিয়া বেকারিতে পচা ডিম দিয়ে বেকারি খাদ্য প্রস্তুত করা হচ্ছে। অভিযান চলাকালীন সময়ে বেকারিটিতে পচা ডিম ব্যবহাররত অবস্থায় দেখা যায়। এ সময় জানা যায়, বেকারিটি বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে এ সমস্ত পচা ও খাওয়ার অযোগ্য ডিম সংগ্রহ করে তা বিশেষ কেমিক্যাল দিয়ে দুর্গন্ধমুক্ত করে বেকারি পণ্যে ব্যবহার করছে। অভিযানে বেকারি মালিক বিষয়টি সত্যতা স্বীকার করে নেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান করেন।

​এ অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়।

পড়ুন:দ্রুততম সময়ে শহিদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে : মীর শাহে আলম

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন