‘প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার, নগর হবে সবার’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে নগর ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, আমি আপনাদের সেবক হিসাবে পাশে থাকতে চাই। অল্প সময়ে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন আমি তা আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। আপনাদের মূল্যায়ন করে নগরবাসীর সেবা দিয়ে হৃদয়ে স্থান করে নিতে চাই । নগরবাসীর পানি নিষ্কাশন জলাবদ্ধতা যানজট এ সমস্যাগুলো অনেক দিনের। আমার কয়েকমাসের কার্যক্রমে নগরবাসীর সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আলম মজিদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, প্রধান পরিবহন কর্মকর্তা রাজীব উল আহসান, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানা, প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ অন্যন্য কর্মকর্তা-কর্মচারি ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
পড়ুন : দ্রুততম সময়ে শহিদ আবরার ফাহাদ সেতু বাস্তবায়ন হবে : মীর শাহে আলম


