চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ৩ জন।

বিজ্ঞাপন

নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিক মারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশ্য ছেড়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ভবানীপুর নামক স্থানে দুর্ঘটনায় পতিত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করে।

এ দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ এবং মোঃ মিনাজ উদ্দিন আহত হয়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পড়ুন : নভেম্বরেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন