প্রায় এক মাসব্যাপী চিকিৎসা শেষে ঢাকায় ফিরে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করে তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, ‘স্যার চিকিৎসা শেষে দেশে ফিরলেন। সঙ্গে ভাবী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন। ‘এখন অনেকটাই সুস্থ স্যার।’
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে মালয়েশিয়া পাড়ি জমান মির্জা আব্বাস। সেখানে তিনি ‘প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার’-এ চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। ঐ রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরবর্তীতে দ্রুত অস্ত্রোপচারের পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা দেওয়ার পর তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় টানা চিকিৎসা নেওয়ার পর গত ২ সেপ্টেম্বর তিনি প্রথম দফায় দেশে ফিরেছিলেন।
পড়ুন : ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
সা/


