ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস চাপায় পথচারী নিহত, চালক-হেলপার পলাতক

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টারলাইন পরিবহনের একটি বাসের চাপায় আবুল বাশার (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে লাঙ্গলবন্দ এলাকার লেডিস পাম্পের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

নিহত আবুল বাশার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিলালপুর গ্রামের আবু সালেহ চান মিয়ার ছেলে। তিনি প্রায় এক বছর ধরে লাঙ্গলবন্দের লেডিস পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। গত ১০ বছর ধরে পরিবার নিয়ে বন্দরের মদনপুর এলাকায় বসবাস করছিলেন তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার  সার্জেন্ট আল মামুন জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে মহাসড়ক পারাপারের সময় স্টারলাইন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহতের বড় ছেলে জয়নাল আবেদীন রহমান জানান, তাঁর বাবা প্রায় এক বছর ধরে লাঙ্গলবন্দের লেডিস পাম্পে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গত ১০ বছর ধরে বন্দরের মদনপুর এলাকায় পরিবারসহ বসবাস করছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।

পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন