নোয়াখালীতে বিশ্ব এনেসথেসিয়া দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নোয়াখালীতে ১৮০তম বিশ্ব এনেসথেসিয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজি নোয়াখালী শাখার উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। এতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে হাসপাতালের এইচবিইউ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজি নোয়াখালী শাখার সভাপতি ডা. মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. মহিউদ্দিন মঞ্জুর সভাটি সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন- ডা. মো. শহীদুল্লাহ। এ ছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের এনেসথেসিওলজিস্টরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করতে এনেসথেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচারের আগে রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন, অস্ত্রোপচার চলাকালে অ্যানেসথেশিয়া প্রয়োগ ও রোগীর গুরুত্বপূর্ণ শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং অস্ত্রোপচার-পরবর্তী সময়ে রোগীর সুস্থতা নিশ্চিত করতে তাঁরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বক্তারা আরও বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় অ্যানেসথেশিয়া সেবার মান উন্নয়ন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। রোগীর নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বিভাগের চিকিৎসকদের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

পড়ুন : চার দিনের বিরতি শেষে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত সাজেক

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন