হাইতির উদ্দেশে সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দলের যাত্রা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্সে’ (জিএসএফ) যোগ দিতে উত্তর আমেরিকার দেশ হাইতির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মিশনে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা পাঁচটি কন্টিনজেন্টের অংশ হিসেবে ৫০ সদস্যের একটি অগ্রবর্তী দল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা ত্যাগ করেছে। সেনাসূত্রে জানা গেছে, মূল বাহিনীর বাকি সদস্যরাও পর্যায়ক্রমে হাইতি অভিমুখে রওনা হবেন।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কন্টিনজেন্ট গুটিয়ে নেওয়া বা সদস্য সংখ্যা কমানোর সংবাদের প্রেক্ষাপটে হাইতির এই জিএসএফ মিশনটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল। সামরিক বিশ্লেষকদের মতে, এই মিশন বিশ্বমঞ্চে বাংলাদেশ সেনাবাহিনী তথা রাষ্ট্রের নতুন গৌরব অর্জনের সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজের তথ্যমতে, হাইতি যাত্রার পূর্বে গত বৃহস্পতিবার সকালে সেনাসদরে অগ্রবর্তী দলের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে পেশাদারত্ব, কঠোর শৃঙ্খলা, সতর্কতা ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার তাগিদ দেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের ধারাবাহিকতায় হাইতিতে এই কন্টিনজেন্ট মোতায়েন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। অদম্য সাহস, পেশাদারত্ব ও শান্তির প্রত্যয় নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী প্রতিশ্রুতবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়েছে।

পড়ুন : শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুটি স্পিকার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন