চালকের ঘুমে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেটকার, অল্পের জন্য রক্ষা দুইজন

ঢাকার ধামরাইয়ে চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় গাড়িতে থাকা চালকসহ দুইজন অক্ষত রয়েছেন।

বিজ্ঞাপন

১৬ই অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় কেলিয়া ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ চালকের ঘুম চলে আসে। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গাড়িতে থাকা দুইজনকে উদ্ধার করেন। তবে সৌভাগ্যক্রমে তাদের কেউ আহত হননি।

প্রাইভেটকারের চালক জানান, গাড়ি চালানোর সময় হঠাৎ তার চোখে ঘুম চলে আসে। এ সময় তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে চালকসহ মোট দুইজন ছিলেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে গাড়িটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন : দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন