ইনজেকশনের টাকায় আটকে আছে লিয়ামণির চিকিৎসা

বয়স মাত্র আট বছর। এই বয়সে অন্য শিশুরা যখন খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটায়, তখন লিয়ামণির দিন কাটছে হাসপাতাল, ওষুধ আর ইনজেকশনের হিসাব কষে। চার বছর ধরে কিডনি রোগের সঙ্গে লড়াই করছে সে। চিকিৎসা চালাতে গিয়ে এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় ১০ লাখ টাকা। এখন অর্থের অভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে তার চিকিৎসা।

লিয়ামণি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হিরাপুর গ্রামের উজ্জ্বল মিয়ার বড় মেয়ে। দুই মেয়ের মধ্যে সে বড়। বাবা বাঁশ-বেতের কাজ করে সংসার চালান। সীমিত আয়ের এই পরিবারটির কাছে মেয়ের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় এখন যেন পাহাড়সম বোঝা।

পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে লিয়ামণির কিডনি রোগ ধরা পড়ে। এরপর ঢাকার একটি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শিরিনের কাছে চিকিৎসা শুরু হয়। বর্তমানে শিশু বিশেষজ্ঞ শুভ্র রায়ের তত্ত্বাবধানেও তার চিকিৎসা চলছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, লিয়ামণিকে দীর্ঘ সময় ধরে চিকিৎসার মধ্যে থাকতে হবে। চিকিৎসক শুভ্র রায় জানিয়েছেন, প্রায় ১৪ বছর পর্যন্ত তাকে চিকিৎসা দিতে হতে পারে। প্রতি মাসে তিনটি করে ইনজেকশন দিতে হবে। প্রতিটি ইনজেকশনের দাম প্রায় ৮ হাজার ৫০০ টাকা। অর্থাৎ শুধু ইনজেকশনের পেছনেই মাসে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা প্রয়োজন।

লিয়ামণির বাবা উজ্জ্বল মিয়া বাঁশ-বেতের কাজ করে যে আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। মেয়ের চিকিৎসার জন্য গত চার বছরে স্বজনদের সহযোগিতা ও নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রায় ১০ লাখ টাকা খরচ করেছেন। এখন সেই সামর্থ্যও শেষ হয়ে এসেছে।

লিয়ামণির মা রেহেনা বেগম মেয়ের অসুস্থতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘মেয়েটার চিকিৎসা বন্ধ হয়ে গেলে কী হবে, সেটা ভাবতেই পারি না। এতদিন অনেক কষ্ট করে চিকিৎসা চালিয়েছি। এখন আর পারছি না।’

তিনি বলেন, চিকিৎসক দ্রুত তিনটি ইনজেকশন দেওয়ার কথা বলেছেন। কিন্তু ইনজেকশন কেনার মতো টাকাও এখন হাতে নেই। সহায়তার আশায় অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কাঙ্ক্ষিত সাড়া পাননি তাঁরা।

লিয়ামণির পরিবারের এখন একটাই আকুতি—অর্থের অভাবে যেন মেয়েটির চিকিৎসা বন্ধ না হয়। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসেন, তাহলে হয়তো আবারও চিকিৎসার সুযোগ পাবে ছোট্ট লিয়ামণি।

লিয়ামণির চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তা করা যেতে পারে।
বিকাশ: ০১৭৬৫৫৯৪৩১৭

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন