গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তূপে পড়ে থাকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে নূর মোহাম্মদ নামের এক ফার্নিচার ব্যবসায়ীর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নূর মোহাম্মদ সাটিয়াবাড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, দোকানের পাশে ময়লার স্তূপে পড়ে থাকা একটি বস্তু হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজ্ঞাপন
পড়ুন : কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা
বিজ্ঞাপন


