আমাদের সরকার অসাম্প্রদায়িক সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমাদের সরকার অসাম্প্রদায়িক সরকার।আমরা এই খানে সনাতন ভাইদের যে ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা। সেই দূর্গা পূজা সাজছন্দে আনন্দ মুখরিত পরিবেশে পালন করার জন্য স্ব স্ব এলাকার সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছেন এবং দেখভাল করার জন্য তাগাদা দিয়েছেন। এই জন্যই কিন্তু আমাদের সনাতন ভাই দেরকে উদ্ভুদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী ১৮ তারিখ সকালে রংপুর, পরে রাজশাহী ও চট্রগ্রামে যাবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়াল পাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এর পর তিনি সদরের অমরখানা দ্বারিকামারি এলাকায় প্রায় সাড়ে সাতকোটি টাকা ব্যয়ে বাধ নির্মাণ কাজের উদ্ধোধন করেন।

তিনি বলেন,দূর্গা পূজায় কোন ধরনের সুযোগ সন্ধানি চক্রান্তকারী কোন ব্যক্তি যেন এই খানে আমাদের ভ্রাতৃত্ববোধ সম্প্রতি আছে। সেই খানে যদি কোন ধরনের অঘটন ঘটাতে না পারে।সেখানে আমাদের সরকার প্রশাসন ও দলীয় নেতা-কর্মী সজাগ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারটা কে জনগন। এই যে ৫ কোটি ১৩ লাখ টাকার কাজ। এ টাকা আপনার ট্যাক্স,ভ্যাটের টাকা।এই টাকা দিয়েই দেশের রাস্তা,সেতু,কালভার্ট, নদ নদীর উন্নয়ন কাজ করা হয়। নিজের টাকায় কাজ মনে করে আপনারা দেখে ও বুঝে নিবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমূখ।

জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সদর উপজেলার গোয়াল পাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর প্রতিরক্ষা ৩৬০ মিটার কাজের বরাদ্দ দেওয়া হয় ৫ কোটি ১৩ লাখ টাকা।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন