সম্প্রীতির এক দারুণ উদাহরণ নারায়ণগঞ্জ: লে. কর্নেল মাসুদ পারভেজ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন এবং যৌথ টহলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ।

তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ছিনতাই, ইভ টিজিংসহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধেও বিশেষ প্রস্তুতি রয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লে. কর্নেল মাসুদ পারভেজ আরও বলেন, নারায়ণগঞ্জে কখনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্প্রীতির এক দারুণ উদাহরণ এই নারায়ণগঞ্জ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন:আজ দুর্গোৎসবের মহাসপ্তমী, মণ্ডপে উৎসবের আমেজ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন