পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন ডিসেম্বরে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন এটা এখন হাস্যকর কথা। পৃথিবীর কোথাও এমন নজির নাই যে পলাতক স্বৈরশাসক একবার পালিয়ে গেলে পুন:প্রতিষ্ঠিত হওয়ার।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমান মন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। তারা অন্যায় দেখতে প্রতিবাদ করে। সার্বভৌমত্বের জন্য লড়েন। এই দেশের জন্য লড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই নেতার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন। সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নেতা তারেক রহমান যে প্লান করেছেন সেটা অদ্ভুত।

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম তালুকদার, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

পরে ২০২৪-২৫ অর্থ বছরের বিভিন্ন উপজেলার ৫৭১ টি প্রকল্পের ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

পড়ুন:কক্সবাজারে ইনানীতে রিসোর্টে আগুন, ১০ পর্যটকের মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন