জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপে এসআরবির টহল জোরদার 

চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন মন্দিরে টহল ও পর্যবেক্ষণ জোরদার করেছে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের মাদারগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা ও দুর্গাদেবী মন্দিরে শারদীয় দুর্গাপূজার মন্ডপ ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং করা হয়।

বিজ্ঞাপন

প্রেসব্রিফিং এ বক্তব্য রাখেন এসআরবি-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর ফয়সাল ইশতিয়াক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি অমিত কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রণব চন্দ্র মন্ডল সহ অন্যান্য সদস্য ও এসআরবির সদস্যরা।

এসময় এসআরবি কমান্ডার জানান, জয়পুরহাটের সব কটি মন্দিরে এ সার্ভিস পক্ষ থেকে ভ্রাম্যমান টহল দল সার্বক্ষণিক নজরদারি করছে। কোথাও কোন অফিসে কর ঘটনা ঘটলে তাদের দেয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

পড়ুন:পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন