জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিপুর সরকারি কলেজের অধ্যক্ষ আকতার জাহান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তোফাজ্জল হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।
পড়ুন:পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ইমি/


