মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩, আহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।নিহত ব্যক্তিরা হলেন,টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. ওহিদ মিয়ার ছেলে মো. আসিফ (১৮), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গোয়ালজানি গ্রামের সুজাপের ছেলে মো. আব্দুর রহিম (৪০),ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাতবাড়ীয়া এলাকার কিরণ সরকারের ছেলে আবদুল আলীম সরকার(৫০) নিহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী এসআই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-০৬০৪) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আসিফ এবং পিকআপের যাত্রী আব্দুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে মোটরসাইকেলে থাকা বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোস্তফার ছেলে মো. মাহফুজ (১৮) ও একই গ্রামের আব্দুর বারেকের ছেলে মো. ফাহিম (১৮) রয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল, পিকআপ ও বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাস, মোটরসাইকেল ও পিকআপ সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

পড়ুন : দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন