শরীয়তপুরে ভেদরগঞ্জে পদ্মানদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৯ জেলেকে আটক করেছে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য প্রশাসন বিভাগ।
শনিবার(১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশ মাছ ও ইঞ্জিনচালিত মাছ ধরার ১টি নৌকা জব্দ করা হয়েছে।) ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ৬ জেলেকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান মা ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
পড়ুন:পলাতক হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এটা হাস্যকর কথা: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
ইমি/


