রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ জাকারিয়া (২৯)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল দারুসসালাম থানাধীন কোটবাড়ী এলাকার হাজী সালাউদ্দিন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ জাকারিয়া পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে দারুসসালাম থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : অন্যায় ও অসততা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি
সা/


